ফসলের নাম: করলা (হাইব্রিড)
জাতের নাম: ফাইটার
জাতের ধরন: মাঝারী
বপনের সময়: তীব্র শীত ছাড়া সারা বছরই বপন উপযোগী।
বীজ হার:
একরপ্রতি: ৫০০–৫৫০ গ্রাম
বিঘাপ্রতি: ১৭০–১৮৫ গ্রাম
শতকপ্রতি: ৫ গ্রাম
ফসল সংগ্রহ: বপনের ৪০–৪৫ দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ করা যায়।
ফলের বৈশিষ্ট্য:
দৈর্ঘ্য: ১৫–১৮ সে.মি.
রঙ: আকর্ষণীয় গাঢ় সবুজ
গড় ওজন: ৮০–১০০ গ্রাম
সহনশীলতা: ফাইটার জাতটি ভাইরাস ও ডাউনি মিলডিউ রোগের বিরুদ্ধে অত্যন্ত সহনশীল।
অন্যান্য বৈশিষ্ট্য:
১. ভেতরের ফাঁপা অংশ কম:
করলার ভেতরে ফাঁপা অংশ খুব কম থাকায় এটি টাইট ও ওজনে বেশি।
২. কাঁটা শক্ত ও নমনীয়:
ফলের গায়ে থাকা কাঁটা খুব স্পষ্ট, খাঁড়া প্রকৃতির ও নমনীয়। ফলে পরিবহনের সময় কাঁটা ভেঙে যায় না এবং ফল দীর্ঘ সময় সতেজ থাকে।
৩. আকর্ষণীয় আকার ও রঙ:
ফাইটার করলার আকর্ষণীয় সাইজ এবং উজ্জ্বল গাঢ় সবুজ রঙ এটিকে সহজেই অন্য করলার থেকে আলাদা করে তোলে।
৪. দীর্ঘমেয়াদে ফলন:
এই জাতের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দীর্ঘ সময় ফলন দেয়ার ক্ষমতা। অনুকূল পরিবেশে প্রথম ফল তোলার পর পরবর্তী কয়েক মাস পর্যন্ত নিয়মিত ফল সংগ্রহ করা সম্ভব।
৫. স্ট্রেস টলারেন্ট:
ফাইটার জাতটি খরা এবং অতিবৃষ্টির মতো কঠিন পরিস্থিতিতেও ভালোভাবে টিকে থাকে। পরিবর্তিত আবহাওয়ায় এটি অত্যন্ত সহনশীল এবং উচ্চ ফলন দেয়।
বিশেষ উল্লেখ: ফাইটার করলার গুণগত মান ও স্থায়িত্বের কারণে এটি বাজারজাত করার জন্য আদর্শ। এর উচ্চ ফলনশীলতা, পরিবহন সহনশীলতা, এবং দীর্ঘমেয়াদি ফলন কৃষকের জন্য লাভজনক।

Reviews
There are no reviews yet.